দেশজুড়ে

৪৮ বস্তা ভারতীয় চা-পাতাসহ আটক ১

যশোরের শার্শা উপজেলার শালকোনা গাতিপাড়া গ্রাম থেকে ৪৮ বস্তা (২১৬০ কেজি) ভারতীয় চা-পাতাসহ একজনকে আটক করেছে র‌্যাব-৬-এর সদস্যরা। বুধবার সকালে এসব চা-পাতাসসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক চা-পাতার মূল্য ৩ লাখ ২৪ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব। চা-পাতা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাবুল হোসেন (৩২) নামে এক চোরাচালানীকে আটক করা হয়। আটক বাবুল ওই গ্রামের মৃত আ. রহমান ঢালীর ছেলে। র‌্যাব-৬ যশোর জানান, শার্শার শালকোনা গাতিপাড়া গ্রামের বাবুল হোসেনের বাড়ির পেছনে গাছের বাগানে কতিপয় ব্যক্তি ভারতীয় চা-পাতা কেনা-বেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সিনিয়র এএসপি মো. খোদাদাদ হোসেন ও এএসপি গোলাম মোর্শেদের নের্তৃত্বে অভিযান চালানো হয়। এ সময় দুইটি নসিমন থেকে ৪৮ বস্তা ভারতীয় চা-পাতা আটক করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় বাবুলকে হাতে নাতে আটক করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মো. জামাল হোসেন/এএম/এমএস