নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম লামাপাড়ায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ৩টি বসতঘরও। মঙ্গলবার সকালে পশ্চিম লামাপাড়ায় সালাম ও এরশাদের মালিকানাধীন ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খন্দকার সানাউল হক জানান, মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন আগুন জ্বলছে। আগুনে একটি ঝুটের গোডাউন ও তৎসংলগ্ন ৩টি বসতঘর পুড়েছে। ওই বসতঘরগুলোতে ঝুট বাছাইয়ের কর্মীরা থাকতেন। তবে আগুন লাগার বিষয়টি টের পেয়ে ক্ষতিগ্রস্তরা বসতঘর থেকে তাদের জিনিসপত্র বের করতে পেরেছিলেন। মন্ডলপাড়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. তানভীর বলেন, সকালে আমরা যখন আগুন নেভানোর কাজ করছিলাম তখন মালিকপক্ষের কাউকেই পাইনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। তদন্ত শেষে ক্ষতির পরিমাণ জানানো যাবে।শাহাদাত হোসেন/এফএ/এমএস