বিপ্লবী ছাত্রমৈত্রী যশোর জেলা শাখার দশম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী শহরের আলমগীর সিদ্দিকী হলে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলন শেষে সন্ধ্যায় কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে কৌশিক রায়কে সভাপতি ও রায়হান বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জয় রায়, আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় পাল, প্রচার সম্পাদক অনুপ মন্ডল, দফতর সম্পাদক রবি বিশ্বাস, সদস্য সুমন পোদ্দার, রিয়াজ হোসেন, বাদশা মিয়া, সাকিল আল হাসান, রয়েল হোসেন, অনিমেষ মন্ডল, প্রান্ত পোদ্দার ও জনি ইসলাম। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সাম্রাজ্যবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ নির্ভর নয়- বিজ্ঞানভিত্তিক, সার্বজনীন, জনগণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চাই’। বৃহস্পতিবার দুপুরে যশোর ইনস্টিটিউটের আলমগীর সিদ্দিকী হলের সামনে জাতীয় ও সংগঠন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। এরপর সংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক কর্মীর উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলমগীর সিদ্দিকী হলে সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন, সম্মেলনের উদ্বোধক বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আফছার আলী। প্রধান অতিথি ছিলেন, বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ইকবাল কবীর। এতে অতিথি ছিলেন, জেলা কমিটির সম্পাদক তসলিম উর রহমান, জেলা কমিটির নেতা মনোয়ারা সিদ্দিকী ছবি, বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সদস্য দিলীপ রায়, রাসেল পারভেজ, জেলা ইউনাইটেড কমিউনিস্ট লীগের সদস্য কামাল হাসান পলাশ। মিলন রহমান/এএম/পিআর