গাজীপুরের কালীগঞ্জে কড়ই গাছে ঝুলন্ত অবস্থায় কিরন চন্দ্র দাস (২২) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মরদেহটি ময়নাদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
নিহত কিরন চন্দ্র দাস উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের নির্মল চন্দ্র দাসের ছেলে। স্থানীয়ভাবে তিনি জেলের কাজ করতেন।
কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার সকালে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের ঈশ্বরপুর মন্দির সংলগ্ন পুকুর পাড়ের একটি কড়ই গাছে একটি মরদেহ ঝুলে থাকতে দেখে স্থানীয়রা। পরে কালীগঞ্জ খানায় খবর দিলে পুলিশ ওই জেলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আব্দুর রহমান আরমান/আরএআর/জেআইএম