দেশজুড়ে

কালিয়াকৈরে জামায়াত-শিবিরের ২৬ নেতাকর্মী আটক

গাজীপুর গোয়েন্দা পুলিশ জেলার কালিয়াকৈর থেকে জামায়াত-শিবিরের ২৬ নেতাকর্মীকে আটক করেছে।

সোমবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটকদের নাম পরিচয় পাওয়া যায়নি।

গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক মো. মমিনুল ইসলাম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৬ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটকরা নাশকতার পরিকল্পনা করছিল।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম