কক্সবাজারের উখিয়া উপজেলার রত্না পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচনে আটজন সাধারণ সদস্য মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, শেষ দিনে মনোনয়ন জমা দিয়েছেন মহি উদ্দিন, মো. শাহজাহান, গোপাল বড়ুয়া, মাহাবু উদ্দিন, আনোয়র হোসেন, রশিদা বেগম, নুরুল কবির ও মো. সেলিম কায়সার।
উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল ১১টায় যাচাই-বাছাই করা হবে। এপ্রিলের ১৬ তারিখ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৮ ডিসেস্বর পাঁচবারের নির্বাচিত ইউপি সদস্য নুরুল হক মৃত্যুবরণ করলে তার সদস্যপদটি শূন্য হয়ে যায়।
সায়ীদ আলমগীর/এএম/এমএস