দেশজুড়ে

শ্রীপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ রেলওয়ে সড়কের শ্রীপুর উপজেলার কাওরাইদ মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, কাওরাইদের মাইজপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলওয়ে সড়কে অজ্ঞাত ট্রেনের ধাক্কায় মানসিক রোগী এক নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

আব্দুর রহমান আরমান/আরএআর/পিআর