কুমিল্লায় পারিবারিক বিরোধের জের ধরে বাতেন (৪৫) নামের এক ব্যক্তিকে খুন করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে জেলার মনোহরগঞ্জ থানার বাকরা গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছু্জ্জামান জানান, বাতেনের মেয়ের স্বামীর পরিবারের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে নিজ বাড়িতে বাকবিতণ্ডার এক পর্যায়ে বাতেনকে ছুরিকাঘাত করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে লাকসাম উপজেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে কুমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কামাল উদ্দিন/এফএ/এমএস