সিদ্ধিরগঞ্জে বালুর ট্রাকের চাপায় দিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত দিয়া পাইনাদী সিআইখোলা এলাকার আনোয়ার সাদেকের মেয়ে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামসুল আলম জানান, সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার শাখা সড়কে বেলা ১১টায় বালু ভর্তি ট্রাক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
হোসেন চিশতী সিপলু/এফএ/পিআর