টেকনাফের নাফ নদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের মদ, বিয়ার জব্দ করেছে বিজিবি। শনিবার ভোরে টেকনাফ বিওপি ল্যান্স নায়েক হাবীবের নেতৃত্বে জওয়ানরা টেকনাফ সদর নাফনদী সীমান্ত ব্লকের জুড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৭৬ ক্যান মিয়ানমারের আন্ডামান গোল্ড বিয়ারসহ একটি কাঠের নৌকা জব্দ করে। এছাড়া একই দিনে নোয়া পাড়া বিওপির নায়েক সুবেদার মুসলেমের নেতৃত্বে জওয়ানরা খালের দক্ষিণে নাফ নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৩০ ক্যান আন্ডামান গোল্ড বিয়ার, ৩৪ বোতল ম্যান্ডেলা রাম, ৬০ বোতল মদ উদ্ধার করে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছে বিজিবির ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ। সায়ীদ আলমগীর/এমজেড/আরআইপি