বৈশাখী ভাতা, ৫% প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, আইসিটিসহ নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের এমপিও প্রদান এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) গাজীপুর জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুুরে গাজীপুর চন্দনা চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা শিক্ষক পরিষদ গাজীপুর মহানগর শাখার সহ-সভাপতি ও চান্দনা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাশিপ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ এ.কে.এম মোকছেদুর রহমান।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কোনাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন, স্বাশিপ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক তাপস কুমার দাস, কালিয়াকৈর শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, কালিয়াকৈর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, স্বাশিপ কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষক নেতা আব্দুুর রহমান আরমান, রুস্তম আলী, আফজাল হোসেন, আবুল কালাম, রেনুকা ইয়াসমিন, মেহেদী হাসান, সালমা বেগম, মাহবুবা আক্তার প্রমুখ।
আব্দুর রহমান আরমান/এএম/এমএস