দেশজুড়ে

সোনারগাঁয়ে ট্রাকচাপায় পথচারী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় দিনা দাস (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার বিকেলে মহাসড়কের মোগরাপাড়া বাসস্ট্যান্ড এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত দিনা দাস উপজেলার বৈদ্যারবাজার ইউনিয়নের দামোদরদী গ্রামের মৃত মাহিন্দা দাসের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শাহাদাত হোসেন/এএম/আরআইপি