দেশজুড়ে

প্রাইভেট পড়ে ফেরার পথে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

গাজীপুরে প্রাইভেট পড়ে ফেরার পথে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শনিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন হক মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্ষনের শিকার ওই স্কুল ছাত্রী (১৩) স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণিতে লেখাপড়া করে। স্থানীয় জালাল উদ্দিনের ছেলে মিজান (২১) ও তার সহযোগিরা ওই স্কুলছাত্রীকে ধর্ষণের পর থেকে পলাতক রয়েছে।

স্কুলছাত্রীর বাবা জানান, শনিবার দিবাগত রাতে তার মেয়ে বাড়ির পাশে তার এক আত্মীয়ের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা মিজান ও তার ৩-৪ জন সহযোগী মেয়েটির মুখ চেপে ধরে পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ওই সহযোগীদের সহযোগিতায় মিজান তার ওপর পাশবিক নির্যাতন চালায়। এ ঘটনায় রোববার জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

জয়দেবপুর থানার ভোগড়া ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, মেয়েটিকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি