দেশজুড়ে

গোপালগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহত

গোপালগঞ্জ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সোসাইটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা শরীফুল আলম ওয়াসীম (৪২) ট্রাকচাপায় নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ঢাকা-গোপালগঞ্জ মহসড়কের সদর উপজেলার কারারগাতী সাবেরা রউফ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শরীফুল আলম ওয়াসীম তার গ্রামের বাড়ি সদর উপজেলার হরিদাসপুর থেকে গোপালগঞ্জ শহরের বাড়িতে যাচ্ছিলেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এদিকে দুর্ঘটনায় সাংগঠনিক সম্পাদকের অকাল মৃত্যুতে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে। এছাড়াও গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ এফ ই সরফুজ্জামান জাহাঙ্গীর এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

এস এম হুমায়ূন কবী/আরএআর/পিআর