আগামী বর্ষার আগেই টেকনাফের শাহপরীরদ্বীপে ভাঙা বেড়িবাঁধের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে শাহপরীরদ্বীপে ভাঙা বেড়িবাঁধ পরিদর্শন শেষে তিনি একথা জানান। এ সময় মন্ত্রী ভাঙন কবলিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। মেরিন ড্রাইভ সড়ক হয়ে শাহ পরীরদ্বীপে যান পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও প্রতিমন্ত্রী নজরুল ইসলাম।
এ সময় সংসদ সদস্য আব্দুর রহমান বদি, হাজী মোহাম্মদ ইলিয়াছ, জেলা প্রশাসক মো. আলী হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক, স্থানীয় চেয়ারম্যান নুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম