ক্যাম্পাস

১ম বর্ষ অনার্স ভর্তি ২৪ আগস্ট, ক্লাস শুরু ১৫ অক্টোবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ সভা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন অর রশিদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সোমবার সকালে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সভা।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু, আসন সংখ্যা, ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভার সিদ্ধান্ত মোতাবেক ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদন ২৪ আগস্ট থেকে শুরু। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু ১৫ অক্টোবর।

সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান, ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ, সকল ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক আইসিটি প্রমুখ।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম