দেশজুড়ে

প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রী ধর্ষণের শিকার

গোপালগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৭টার  দিকে সদর উপজেলার গোপীনাথপুর শরীফ পাড়ায় এ ঘটনা ঘটে।  এ ঘটনায় অভিযুক্ত বখাটে খালিদ শরীফকে (২০) আটক করেছে পুলিশ।

খালিদ শরীফ ওই গ্রামের কুটি মিয়া শরীফের ছেলে।

স্থানীয়  সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (১৪) বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় বখাটে খালিদ শরীফ তাকে জোর করে তাদের ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে ওই ছাত্রী বাড়িতে এসে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত খালিদ শরীফকে আটক করেছে।  এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে মামলা হিসেবে গ্রহণ করা হবে।

এস এম হুমায়ূন কবীর/আরএআর/আরআইপি