গোপালগঞ্জে জেলা কারাগারে পিন্টু শেখ (৩২) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জনা গেছে।
পিন্টু শেখ মুকসুদপুর উপজেলার লখাইরচর গ্রামের সাঈদ শেখের ছেলে। গত ০১ জুলাই একটি মামলায় বিচারক তার জাামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।
জেলা কারাগারের কারারক্ষক মো. আতিকুর রহমান বলেন, ওদিন দুপুর পৌনে ১২টার দিকে হাজতি পিন্টু শেখ আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ সময় জরুরি ভিত্তিতে তাকে গোপালগঞ্জ জনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল কর্মকর্তা ডা. গালিব রায়হান বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই রোগীর মৃত্যু হয়। ময়নাতদন্তের পরে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এস এম হুমায়ূন কবীর/এএম/জেআইএম