দেশজুড়ে

কালীগঞ্জে নারীর আত্মহত্যা

গাজীপুরের কালীগঞ্জে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে বিলিকিস (১৮) নামে এক নারী আত্মহত্যা করেছে। সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেল ৬টায় থানায় অপমৃত্য মামলা হয়েছে। বিলকিস উপজেলার জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ গ্রামের হাফিজ উদ্দিন শেখের মেয়ে।কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন জাগো নিউজকে জানায়, আজ দুপরে বিলকিস ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। গত এক বছর আগে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামের সেলিম মিয়ার সঙ্গে তার বিয়ে হয়েছিল। কালীগঞ্জ থানাপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলার শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা হাফিজ উদ্দিন শেখ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।        আব্দুর রহমান আরমান/এআরএ/পিআর