যশোর শিক্ষা বোর্ডে এসএসসি ২০১৫ পরীক্ষায় এবার দুইটি স্কুল থেকে কেউ পাস করেনি। স্কুল দুটি হলো কুষ্টিয়ার পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুল ও কুষ্টিয়ার মীরপুর জুনিয়র সেকেন্ডারি বিদ্যা নিকেতন। শনিবার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানিয়েছেন যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।বোর্ড সূত্রে জানা যায়, কুষ্টিয়ার পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুল থেকে ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় তিনজন শিক্ষার্থী অংশ নেয়। এ তিনজনই অকৃতকার্য হয়। এছাড়া এ জেলার মীরপুর জুনিয়র সেকেন্ডারি বিদ্যা নিকেতন থেকে পরীক্ষায় অংশ নেয় ছয়জন শিক্ষার্থী। তাদের মধ্যেও কেউ পাস করতে পারেনি।এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০জেলার ২হাজার ৪৭১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১লাখ ২৮হাজার ১৭৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ২৫৫স্কুল থেকে ১৬হাজার ৬৫৪জন পরীক্ষা দেয়। কিন্তু এ জেলার দুইটি স্কুল থেকে অংশ নেয়া ৯ পরীক্ষার্থীর কেউ পাস করেনি। আর এ কারণে শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানের পাসের তালিকায় নাম লেখাতে পারেনি যশোর বোর্ড।মিলন রহমান/এসএস/আরআইপি