কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে আল-ইয়াকিন-২’র স্বঘোষিত নেতা রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে র্যাব-৭ সদস্যরা। এ সময় ১৭টি অস্ত্র ও ৪৩৭ রাউন্ড গুলিও জব্দ করা হয়।
সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে তাদের আটক ও অস্ত্র জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকার দলিলুর রহমান প্রকাশ ধইল্যার ছেলে ফরিদ আলম (৩৭) ও একই এলাকার আবুল হাসেম মাঝির ছেলে শামসুল আলম (২২)। তারা রোহিঙ্গা ডাকাত সর্দার আবদুল হাকিমের সহযোগি হিসেবে এলাকায় পরিচিত। র্যাব-৭’র কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, সোমবার সন্ধ্যায় রোহিঙ্গা ডাকাত সর্দার আব্দুল হাকিমের আস্তানায় ডাকাত দলের উপস্থিতির খবর পেয়ে অভিযানে যায় র্যাব। এ সময় আন্ত:দেশীয় ডাকাত দলের দু’সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করতে সক্ষম হয়। আটকৃতরা রোহিঙ্গা ডাকাত সর্দার আব্দুল হাকিমের সহযোগি হিসাবে সীমান্তে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এদের কাছ থেকে ১৫টি শুটারগান ও ২টি পিস্তল এবং ৪৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সায়ীদ আলমগীর/এআরএস/জেআইএম