শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল মঙ্গলবার সকালে কালোপতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শাবি শিক্ষক সমিতি, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ, মহান মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদ, শাহপরান হল প্রশাসন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন, সৈয়দ মুজতবা আলী হল প্রশাসন, সেন্টার অব এক্সিলেন্স, আইকিউএসি, শাবি প্রেসক্লাব, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শিক্ষার্থী ও কর্মর্কতা-কর্মচারীদের বিভিন্ন সংগঠন।
এ সময় পুস্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া সকাল ১০টায় ইউনিভার্সিটি সেন্টারে আলোচনাসভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল পরিষদ।
এদিকে, দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীগণ এবং বিকেলে ক্যাম্পাসে কাঙালিভোজের আয়োজন করে শাখা ছাত্রলীগ।
আব্দুল্লাহ/এএম/এমএস