দেশজুড়ে

বেনাপোল চেকপোস্টে তরুণী উদ্ধার : পাচারকারী আটক

যশোরের বেনাপোলে পাসপোর্ট যাত্রী হিসেবে ভারতে পাচারের সময় এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শুভঙ্কর ঘোষাল (৩০) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভবন থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। আটক শুভঙ্কর ঘোষাল যশোরের মনিরামপুরের মহাদেবপুর গ্রামের কৃষ্ণপদ ঘোষালের ছেলে।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান জানান, ওই তরুণী ও শুভঙ্কর ঘোষাল ইমিগ্রেশনে ভবনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় পুলিশের সন্দেহ হলে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা একে অপরকে স্বামী-স্ত্রীর পরিচয় দেয়। কিন্তু তাদের পাসপোর্টে ছেলেটি হিন্দু ও মেয়েটি মুসলিম হওয়ায় সন্দেহ বেড়ে যায়। পরে পরিবারের কাছে খোঁজ-খবর নিয়ে দেখা যায় তারা মিথ্যা কথা বলছে। ধারণা করা হচ্ছে মেয়েটিকে পাচারের উদ্দেশ্যে ছেলেটি প্রেমের ফাঁদে ফেলে ভারতে নেওয়ার চেষ্টা করছিল বলে পুলিশের ধারণা। আটক দুজনকে পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান ওসি।জামাল হোসেন/এআরএ/পিআর