দেশজুড়ে

বেনাপোল সীমান্তে পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী বড়আঁচড়া রেললাইনের পাশ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ইউএস এর তৈরী পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যশোর ২৬ বিজিবির বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুর রহিম জাগো নিউজকে জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, একজন যুবক ভারত থেকে অস্ত্র এনে বেনাপোল চেকপোস্ট সংলগ্ন বড়আঁচড়া রেললাইনের পাশে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে যুবকটি একটি প্যাকেট ফেলে পালিয়ে যান। পরে প্যাকেটের মধ্য থেকে ইউএসএর তৈরী একটি পিস্তল ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তল ও ম্যাগজিন বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।মো. জামাল হোসেন/এমজেড/এমএস