গাজীপুরের কালীগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে কালীগঞ্জ বাজারে এ অভিযান চালানো হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিনের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।এ সময় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারা, পণ্যের পাটজাত দ্রব্য বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর ৪ এবং দণ্ডবিধি ২৭০ ধারা মোতাবেক পৌর এলাকার হোটেল, বেকারি, ফার্মেসি, মুদি ও মিষ্টির দোকানে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।আব্দুর রহমান আরমান/এআরএ/আরআই