গাজীপুরে লেগুনা-কাভার্ডভ্যানের সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে মনিরুল ইসলাম (৩০) নামের একজনের পরিচয় মিলেছে। তিনি সালনা এলাকার নজরুল ইসলামের ছেলে। অপরজন অজ্ঞাত (৩৫)।হাইওয়ে পুলিশ ও আহত সূত্রে জানা গেছে, জয়দেবপুর চৌরাস্তাগামী একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে সালনা এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের সঙ্গে পেছন দিক সংঘর্ষ হয়। এতে অন্তত ৫ লেগুনা যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত গাজীপুর সদর উপজেলার বাগলবাড়ি এলাকার জিয়াউর রহমান (৩৫), ময়মনসিংগের নান্দাইল উপজেলার রীরকুমারখালি এলাকার মো. মামুন (৩০) ও লেগুনা চালক গাজীপুরের শ্রীপুরে ভাওয়াল রাজাবাড়ি এলাকার রুবেলকে (২০) এ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তাব করা হয়েছে। মো. আমিনুল ইসলাম/এমজেড/আরআইপি