দেশজুড়ে

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লায় কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪জন।

বুধবার সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জেলার লাকসামের ভাটিয়াভিটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) আশরাফ উদ্দিন জানান, লাকসামগামী কাভার্ডভ্যান ও স্থানীয় খিলাগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটো রিকশার যাত্রী ও একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি সাইফুল ইসলাম (৩৬) এবং চালক (২৮) নিহত হয়।

নিহত সাইফুল লাকসাম উপজেলার চন্দনা গ্রামের এরশাদ হোসেন টেনুর ছেলে। তবে অটোরিকশার চালকের পরিচয় পাওয়া যায়নি। ওই দুর্ঘটনায় অটোরিকশার আহত ৪ যাত্রীকে লাকসামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামাল উদ্দিন/এফএ/আরআইপি