জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স/ডিপ্লোমা (প্রফেশনাল) ভর্তির আবেদন শুরু হবে আগামী ২৭ জুন থেকে। আর এ কার্যক্রম চলবে ২৯ জুন পর্যন্ত।শুক্রবার বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, আগামী ২৯ জুনের মধ্যে আবেদনকারীদের সংশ্লিষ্ট কলেজে ভর্তি ফরম জমা দিতে হবে। এছাড়া এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে। আমিনুল ইসলাম/এআরএ/পিআর