গাজীপুরে ট্রাকচাপায় আব্দুস ছাত্তার (৭৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তার কাছে রাস্তা পারাপারের এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি ঢাকা উত্তর সিটি এলাকার পশ্চিম ভাসানটেকের ৪ নং বস্তিতে।
গাজীপুরের ট্রাফিক পুলিশের এএসপি সালেহ আহম্মেদ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিং মহাসড়কের ওই এলাকায় দ্রুতগামী একটি ট্রাক পথচারী আব্দুস ছাত্তারকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আমিনুল ইসলাম/এএম/এমএস