অর্থনীতি

গাজীপুরে জেলা ছাত্রলীগের মানববন্ধন

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে রাজবাড়ি রোডের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।জেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন শাওনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনিছুর রহমান আরিফ, জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক শাহাজাহান সাজু। মানবন্ধনে বিভিন্ন উপজেলা, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রলীগের কোন নেতাকর্মী জঙ্গি সংগঠনের মাধ্যমে আক্রান্ত হলে ছাত্রলীগের নেতাকর্মীরা বসে থাকবে না। বক্তারা অবিলম্বে এসব জঙ্গি সংগঠনের অপতৎপরতা বন্ধ করে এর মূল হোতাদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানান।                      মো. আমিনুল ইসলাম/এসএস/পিআর