পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, নারীরা হচ্ছে উন্নয়নের চালিকা শক্তি। আমাদের নারীরা এগিয়ে যাচ্ছে। পূর্বের যেকোনো সকারের তুলানায় বর্তমান সরকার অত্যন্ত নারীবান্ধব সরকার। এই সরকার নারীদের জন্য অনেক সুযোগ সুবিধা চালু করেছেন।
নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা অসংখ্য পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশের উন্নয়নে নারী পুরুষকে পাশাপাশি কাজ করতে হবে। নারীরা পিছিয়ে থাকলে উন্নয়ন সম্ভব নয়।
শুক্রবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের দূর্গাপুরে এক নারী সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ৩ নভেম্বর জাতির জীবনে এক কলঙ্কিত দিন। ঘাতক চক্রের উদ্দেশ্য ছিল দেশে অগণতান্ত্রিক স্বৈরশাসনের উত্থানের পাশাপাশি নতুন প্রজন্মের চেতনা থেকে মুক্তিযুদ্ধের আদর্শ মুছে ফেলা। কিন্তুু তারা সফল হতে পারেনি।
এসময় আরও বক্তব্য রাখেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুস সেলিম ও আওয়ামী লীগ নেতা হাজী আবদুর রহিম।
কামাল উদ্দিন/এমএএস/আইআই