ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা সবাই ঢাকায় বিএনপির সমাবেশে যোগদান করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার প্রতিটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন জানান, নারায়ণগঞ্জ জেলার প্রতিটি থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বন্দর থানায় সাতজন, রূপগঞ্জ থানায় পাঁচজন ও ফতুল্লা থানায় একজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন আইনে মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
মো: শাহাদাত হোসেন/এএম/জেআইএম