দেশজুড়ে

নেশার টাকা না দেয়ায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নেশার টাকা দেয়ায় মাধবী আক্তার (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মাদকাসক্ত স্বামী মিজানুর রহমান আত্মহত্যা করেছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সবজেল হোসেন জানান, মিজানুর রহমান পূর্বগ্রাম এলাকার মনিরুজ্জামান মনিরের ছেলে। গত ৪ বছর আগে রাজধানীর ডেমরা এলাকার মজিবুর রহমানের মেয়ে মাধবী আক্তারকে বিয়ে করেন মিজানুর রহমান। বিয়ের পর তাদের সংসারে মালিহা নামে এক কন্যা সন্তানের জন্ম হয়। মিজানুর রহমান একজন দিনমজুর।

বিয়ের পর থেকেই মিজানুর বিভিন্ন ধরনের মাদক সেবন করে আসছেন। বিভিন্ন সময়ে মাদকের টাকার জন্যে স্ত্রী মাধবীকে মারধর করতেন। সন্ধ্যায় তিনি মাদক কেনার টাকা দাবি করে মাধবীর কাছে। এ সময় টাকা না দেয়ায় মাধবীকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করা করেন। পরে মিজানুর রহমান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

মীর আব্দুল আলীম/আরএআর/আরআইপি