তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। শুক্রবার রাত ৮টার দিকে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসে সাংবাদিকরা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় সংগঠনের উপদেষ্টা ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আলী জিন্নাত, সাধারণ সম্পাদক অধ্যাপক মঈনুল হাসান পলাশ, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর, কর্মকর্তা মোর্শেদুর রহমান খোকন, শহীদুল্লাহ কায়সার, ওয়াহিদুর রহমান রুবেল, মোহাম্মদ ইমাম হোসেন শফিক, আমিরুল ইসলাম মোহাম্মদ রাসেদ, সাংবাদিক শাহ নিয়াজ, ওমর ফারুক জয়, ফাতেমা আকতার মার্টিন, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ রাসেল, দিদারুল ইসলাম কাজল, অসীম বডুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সায়ীদ আলমগীর/আরএআর/আরআইপি