কুমিল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কাউসার হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে নগরীর শাসনগাছা এলাকার চম্পকনগরে এ ঘটনা ঘটে।
নিহত কাউসার মুরাদনগর উপজেলার আব্দুল খালেকের ছেলে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম মিয়া বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ওই যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
কামাল উদ্দিন/আরএআর/পিআর