গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় অংশু বিশ্বাস (৩০) নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের অংশু বিশ্বাসের বাড়ি সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দূর্গাপুর গ্রামে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীকে চাপা দিয়ে একটি দোকানের ভেতর ঢুকে পড়ে বাসটি। এতে ঘটনাস্থলেই অংশুর মৃত্যু হয় এবং অপর ১০ জন আহত হন। হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আরএআর/পিআর