দেশজুড়ে

কুমিল্লায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

কুমিল্লার হোমনা উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় জড়িত মো. আসিফকে গ্রেফতার করা হয়েছে পুলিশ।

ঘটনার ২৩ দিন পর জেলার বরুড়ার উপজেলার রামমোহন বাজার থেকে শনিবার রাতে র্যাব-কুমিল্লার একটি দল তাকে গ্রেফতার করে।

রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতার আসিফ হোমনা উপজেলার মিরাশ গ্রামের আলম মিয়ার ছেলে।

র্যাব-১১ এর কুমিল্লা শাকতলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান সাংবাদিকদের জানান, গত ২৮ এপ্রিল আসিফ এক প্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণ করে।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে হোমনা থানায় মামলা করেন। এরপর থেকে ধর্ষক আসিফ পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার ২৩ দিন পর আসিফকে গ্রেফতার করে র্যাব।

মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি