দেশজুড়ে

কুমিল্লায় বহুতল ভবনে আগুন

কুমিল্লায় একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বাগিচাগাঁও এলাকার বাবুল ভূঁইয়ার মালিকাধীন বহুতল ভবনে এ ঘটনা ঘটে।

ভবনের মালিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাগিচাগাঁও এলাকার ছয়তলা বিশিষ্ট একটি ভবনের ৬ষ্ঠ তলার একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই ফ্ল্যাটের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে স্থানীয়দের সহায়তায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলমগীর হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদেকে, ওই ভবনের মালিক বাবুল ভূঁইয়া জানান, আগুনে ওই ফ্ল্যাটের প্রায় ৬ লাখ টাকা মূল্যের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস