দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্পে গাছ চাপায় যুবকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গাছ চাপায় মোহাম্মদ আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের জামতলী এলাকার হোসেন আহমদের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, ভারি বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের জামতলী এলাকায় গাছ চাপায় মোহাম্মদ আলী নামে রোহিঙ্গা একজনের মৃত্যু হয়েছে।

মৃত যুবকের মরদেহ উদ্ধার করে ক্যাম্পের স্থানীয় এক হাসপাতালে রাখা হয়। পরে বিকেলে তাকে দাফন করা হয়েছে বলে জানান ওসি আবুল খায়ের।

সায়ীদ আলমগীর/আরএ/জেআইএম