দেশজুড়ে

বেনাপোলে ডিউটি ফ্রি শপের মদ পাচারকালে আটক ১

বেনাপোল চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশনের ডিউটি ফ্রি শপ থেকে বিদেশি মদের বোতল পাচারের সময় একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ৫টি বিদেশি মদের বোতল নিয়ে বাইরে পাচারের সময় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে জাহিদ হাসান পলাশ (২৭) নামে একজন ভুয়া লেবারকে আটক করে বিজিবি সদস্যরা। সে বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

বেনাপোল চেকপোস্ট বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার হারাধন জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি ৫ বোতল মদসহ জাহিদ নামে এক যুবককে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে লেবারের ছদ্মবেশে শরীরের মধ্যে লুকিয়ে ডিউটি ফ্রি শপ থেকে বিদেশি মদ বাইরে পাচার করতো। তাকে মাদকদ্রব্য পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মো. জামাল হোসেন/এমএমজেড/এমএস