কক্সবাজারে এক ইয়াবা ব্যবসায়ীকে ১৫ বছরের স্বশ্রম কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা জজ আদালত। মঙ্গলবার বেলা তিনটার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী মো. শাকের (৩৩) টেকনাফ উপজেলার সাবরং ইউনিয়নের খয়রাতি পাড়ার আবুল কালাম আজাদের ছেলে।
আদালত সূত্র জানায়, শাকের ২০১৫ সালের ৩০ মে ১৮ হাজার ইয়াবা ও নগদ ১৬ হাজার ৭৪০ টাকাসহ বসতবাড়ি থেকে আটক হয়। ওই মামলায় ২৩ জুন শাকেরকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। কিন্তু অভিযুক্ত শাকের জামিনে বের হওয়ার পর আর আদালতে হাজির হয়নি। ওই মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে আসামির অনুপস্থিতিতে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করে।
কক্সবাজার অতিরিক্ত জেলা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট সুলতানুল আলম বলেন, ইয়াবা মামলায় এটি সর্বোচ্চ সাজা। এমন দৃষ্টান্তমূলক সাজা হলে মাদক পাচার কিছুটা হলেও কমবে বলে আশা করা যায়। অভিযুক্ত আটকের পর থেকে এ সাজা কার্যকর হবে।
সায়ীদ আলমগীর/এমএএস/এমএস