আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে বিমানবন্দরের প্রবেশমুখের কাছে এ বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ১৬ জন। খবর বিবিসির।এদিকে তালেবান জঙ্গিরা বিমানবন্দরে এ হামলার দায় স্বীকার করেছে। বিদেশিদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল বলে তালেবানের একজন মুখপাত্র দাবি করেছেন। কিন্তু এ ঘটনায় বিদেশিদের কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।সোমবার আরো পরের দিকে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি নিরাপত্তা বিষয়ে একটি সংবাদ সম্মেলন করবেন।কাবুল পুলিশের প্রধান সৈয়দ গুল আঘা রুহানি জানান, বিমানবন্দরের প্রথম চেক পয়েন্টে একজন আত্মঘাতী বোমা হামলাকারী এ বিস্ফোরণ ঘটিয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।এর অাগে শুক্রবার তালেবান জঙ্গিদের তিন দফা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়।ওই হামলায় ন্যাটোর এক সেনা সদস্যও নিহত হয়।এসআইএস/এমআরআই