দেশজুড়ে

নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইব্রাহিম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার সোনাচড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, নিহত ইব্রাহিম সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ঘটনাস্থল থেকে তিনটি ককটেল ও ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। ইব্রাহিম রূপগঞ্জ উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, উপজেলার সোনাচড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি টিম অভিযান চালালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। উভয়পক্ষের গোলাগুলিতে পড়ে ইব্রাহিম নিহত হন। এ সময় আহত হন থানার বন্দর পুলিশের এসআই সাইয়াদুল ও এএসআই ইলিয়াছ খান।

বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম