১২৮১ সালের এই দিনে ফ্রান্সের রাজা ১০ম লুই জন্মগ্রহণ করেন।
১৩৩৭ সালের এই দিনে (৭৫৮ হিজরী) খলিফা মনসুর বাগদাদের ভিত্তি স্থাপন করেন।
১৫৩৫ সালের এই দিনে ইংরেজি ভাষার প্রথম বাইবেল ছাপা সম্পন্ন হয়।
১৬৬৯ সালের এই দিনে হল্যান্ডের সবচেয়ে বিখ্যাত শিল্পী এবং ইউরোপের ইতিহাসের সেরা চিত্রশিল্পী ও ছাপচিত্রশিল্পী রেমব্রন্ট ফান রেইন মৃত্যুবরণ করেন।
১৭২০ সালের এই দিনে ইতালীয় খোদাইকার ও ভাস্কর জোভান্নি পিরানেসি জন্মগ্রহণ করেন।
১৭৯৩ সালের এই দিনে ইংরেজি আইনজীবী এবং রাজনীতিবিদ চার্লস পিয়ারসন জন্মগ্রহণ করেন।
১৮৩০ সালের এই দিনে বেলজিয়াম তাদের স্বাধীনতা ঘোষণা করে।
১৮৩২ সালের এই দিনে আবিষ্কারক উইলিয়াম গ্রিগস জন্মগ্রহণ করেন।
১৮৫৫ সালের এই দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ও নেতৃত্বে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়।
১৮৬১ সালের এই দিনে চিত্রশিল্পী ফ্রেডরিক রেমিংটন জন্মগ্রহণ করেন।
১৮৮৭ সালের এই দিনে কলকাতায় এমারেল্ড থিয়েটার প্রতিষ্ঠিত হয়।
১৮৯৭ সালের এই দিনে সুইজারল্যান্ডের বিখ্যাত কথাসাহিত্যিক আলবার্ট বিটজিয়াম জন্মগ্রহণ করেন।
১৯০৩ সালের এই দিনে বুলগেরীয় বংশোদ্ভুত মার্কিন পদার্থবিদ জন ভিনসেন্ট আটানসফ জন্মগ্রহণ করেন।
১৯১১ সালের এই দিনে সাধারণের ব্যবহারের জন্য প্রথম লন্ডনের পাতাল রেলস্টেশন চালু হয়।
১৯১৯ সালের এই দিনে কবি মণীন্দ্র রায় জন্মগ্রহণ করেন।
১৯৪৭ সালের এই দিনে জার্মান পদার্থবিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক মৃত্যুবরণ করেন।
১৯৫৭ সালের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ সাফল্যের সাথে প্রেরণ করে মহাশূন্যের ওপর মানুষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কালপর্বের সূচনা করে।
১৯৫৯ সালের এই দিনে সোভিয়েত নভোযান লুনিক-৩ সর্বপ্রথম চাঁদের সবচেয়ে কাছাকাছি গিয়ে ছবি তোলে।
১৯৬৩ সালের এই দিনে ক্যারিবিয়ান সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠেছিল। ঐ ঝড়ে ক্যারিবিয়ান সমুদ্রের সকল দ্বীপ এবং বন্দরের সরঞ্জামাদি আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়। ভয়াবহ এই তুফানের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। প্রায় ৬ হাজার লোক এই তুফানে মারা গিয়েছিল। মৃত্যুবরণকারীদের অধিকাংশই ছিল হাইতি এবং কিউবার অধিবাসী ।
১৯৬৩ সালের এই দিনে জাম্বিয়া পূর্ণ স্বায়ত্তশাসন লাভ করে।
১৯৬৬ সালের এই দিনে লেসোথা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৬৭ সালের এই দিনে বাংলাদেশের জনপ্রিয় নাট্যাভিনেতা জাহিদ হাসান জন্মগ্রহন করেন।
১৯৭৪ সালের এই দিনে চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব আবুল হাশিম ইন্তেকাল করেন।
১৯৭৮ সালের এই দিনে বিপ্লবী নেপাল নাগ মৃত্যুবরণ করেন।
১৯৭৯ সালের এই দিনে যুগোশ্লাভাকিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়।
২০১৩ সালের এই দিনে ভিয়েতনামের যুদ্ধজয়ী বীর ভো নগুয়েন গিয়াপ মৃত্যুবরণ করেন।
এইচআর/পিআর