নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানের জন্য নৌকা প্রতীকে ভোট চেয়ে ৬১টি মিছিল বের করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড এলাকা থেকে একযোগে এসব মিছিল বের করা হয়।
১০টি ওয়ার্ডের প্রতিটি ভোট কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির নেতাকর্মীরা বাদ্যযন্ত্র নিয়ে এ মিছিল বের করেন। সোমবার বিকেলে ১০ ওয়ার্ডের ৬১টি ভোটকেন্দ্র থেকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এ মিছিল বের করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, প্রচার সম্পাদক তাজিম বাবু, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, নাসিক ১০নং কাউন্সিলর ইফতেখার আলম খোকন, নাসিক ৩নং কাউন্সিলর শাহজালাল বাদল, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আমির হোসেন, নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি সিরাজুল ইসলাম মন্ডল, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা যুবলীগ নেতা মো. ফারুক, হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক শারমিন শাকিল মেঘলা, জেলা যুব মহিলা লীগ নেত্রী চম্পা ভূইয়া ও মাহমুদা আক্তার প্রমুখ।
হোসেন চিশতী সিপলু/এএম/পিআর