দেশজুড়ে

দেবিদ্বার প্রেসক্লাবের কমিটি গঠন

কুমিল্লাল দেবিদ্বার প্রেসক্লাবের ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মো. কামাল উদ্দিনকে (দৈনিক আলোকিত বাংলাদেশ ও জাগোনিউজ২৪.কম) সভাপতি ও ইকবাল হোসেন রুবেলকে (দৈনিক ইত্তেফাক) সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করেন প্রেসক্লাবের উপদেষ্টা শিরিন সুলতানা।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. ফখরুল ইসলাম সাগর, আমির হোসেন আমু, মাসুদ রানা ও এনামুল হক।

যুগ্ম সাধারণ সম্পাদক- মাহমুদুল হাসান, জামাল উদ্দিন দুলাল, আক্তার হোসেন সরকার রবিন। সাংগঠনিক সম্পাদক- শাহীন আলম, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন সরকার, অর্থ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ জিন্নাহ বাবু, দফতর সম্পাদক নাছির উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মাহফুজ আহম্মেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মনির আহমেদ, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. ফারুক হোসাইন জনি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুমন আহাম্মেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী শিহাব রায়হান, গবেষণা বিষয়ক সম্পাদক আবুল বাশার ও রাজনৈতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস