ক্যাম্পাস

বেরোবিতে বিশেষ কোটার সাক্ষাৎকার ১৭ ফেব্রুয়ারি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তির বিশেষ কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সহকারী পরিচালক তাবিউর রহমান প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির নবম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ১৭ ফেব্রুয়ারি তৃতীয় সাধারণ মেধাতালিকার এবং বিশেষ কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার এবং পরদিন ১৮ ফেব্রুয়ারি তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সজীব হোসাইন/এএম/জেআইএম