দেশজুড়ে

আগুনে পুড়ল চার দোকান

সিলেটের জৈন্তাপুরে আগুনে চারটি মুদি দোকান পুড়ে গেছে। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার বাংলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে চারটি দোকান ঘর পুড়ে গেছে। পুড়ে যাওয়া দোকানের সবগুলোর মুদি দোকান। এতে ২১ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। পানির অভাব না থাকায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। না হলে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো এবং আরও বেশি ক্ষয়ক্ষতি হতো।

ছামির মাহমুদ/আরএআর/পিআর