ক্যাম্পাস

কুবির প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। রেজিস্ট্রেশন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

এ সময় আরও উপস্থিত ছিলেন সমাবর্তন আয়োজন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ড. এ কে এম রায়হান উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু তাহের।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০২০ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষ থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত এবং ২০১০-১১ শিক্ষাবর্ষ হতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্তরা অংশগ্রহণ করতে পারবেন।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্ধারিত ওয়েবসাইট (www.couconvocation.com) এ প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য ওই ওয়েবসাইটে পাওয়া যাবে।

রিদওয়ানুল ইসলাম/এমবিআর/জেআইএম