ধর্ম

বরুড়ায় শাজুলিয়া দরবারের ৪৭তম বার্ষিক মাহফিল ২৯ নভেম্বর

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আরিফপুরে শাজুলিয়া দরবারের খানকায় ৪৭তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল আগামী শুক্রবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রধান মেহমান হিসেবে আখেরি মুনাজাত পরিচালনা করবেন- শাজুলিয়া দরবারের সদরে মোন্তাজেম ও গদ্দিনশীন পীর আল্লামা আবুল হাসান শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি (হাফিজাহুল্লাহ)।

ইছালে ছাওয়াব মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন শাজুলিয়া দরবারের নায়েবে মোন্তাজেম ও শাজুলিয়া যুব কাফেলার কেন্দ্রীয় সভাপতি পীরজাদা শাহ মুহাম্মাদ নূরুল্লাহ শাজুলি।

এ মহতি ইছালে ছাওয়াব মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, জননন্দিন মুফাসসিরে কুরআন ড. মুহাম্মদ শাইখুল ইসলাম শাইখ।

ওয়াজ মাহফিলে তা’লিমে জিকির ও আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মুফাসসিরে কুরআন ক্বারি হাবিবুর রহমান হেলালি, মুফতি মাওলানা মাসুম বিল্লাহ বেলালি, মাওলানা মাসুম বিল্লাহ মাদানি, মাওলানা মহিউদ্দিন বিন ইসমাইলসহ পীর সাহেব হুজুরের সফরসঙ্গী, দরবারের মুগাল্লিগ ও দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

শুক্রবার বাদ জোহর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে এ মাহফিল। শনিবার বাদ ফজর পীর সাহেব হুজুরের আখেরি মুনাজাত এবং তাবাররুক বিতরণের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে।

মাহফিলের এন্তেজামিয়া কমিটির পক্ষে খানকা কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম পাটোয়ারি ও সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম শাজুলিয়া তরিকা ও দরবারের সব মুরীদিন, মুহিব্বীনসহ দেশের সর্বস্তরের জনসাধারণকে মাহফিলে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতে মহা সাফল্য লাভ করার জন্য বিশেষভাবে দাওয়াত জানিয়েছেন।

এমএমএস/জেআইএম